নতুন নতুন চমক আসছে: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
জুন ০১, ২০২৬ ১৪:৩৮ Asia/Dhaka
-
সাইয়্যেদ মাজিদ ইবনুল রেজা
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক সহায়তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সাইয়্যেদ মাজিদ ইবনুল রেজা বলেছেন, নতুন নতুন চমক আসছে।
তিনি আরো বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং অদূর ভবিষ্যতে নতুন চমক দেখবে সবাই।
এই সামরিক কর্মকর্তা আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাত ট্রিগারের ওপর আছে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কার্যক্রম অব্যাহত রয়েছে।#
পার্সটুডে/এস এ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ