ইমাম খামেনেয়ী সব সময় আমাদের পাশে ছিলেন: হিজবুল্লাহ মহাসচিব
-
হিজবুল্লাহ মহাসচিব
পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, আমাদের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহগুলোর একটি ছিল এই যে, ইমাম খামেনেয়ী (রহ.) যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি হিজবুল্লাহর বিষয়গুলো তদারকি ও দেখভাল করতেন।
পরে তিনি সবোর্চ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরও তাঁর অসাধারণ মনোযোগের মাধ্যমে আমাদের প্রয়োজনগুলো পূরণ করেছেন, আমাদের ফতোয়া/ধর্মীয় প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং আমাদের জিহাদকে সমর্থন করেছেন।
পার্সটুডে জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম মঙ্গলবার “গাদির ও প্রতিরোধ” শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো বার্তায় লিখেছেন, ইসলামী প্রতিরোধ আন্দোলন প্রতিষ্ঠার পর এখন আমরা সবচেয়ে কঠিন সংঘাতের মুখোমুখি হয়েছি—একটি আগ্রাসী ইসরায়েলি দানবের বিরুদ্ধে, যাকে মার্কিন সাম্রাজ্যবাদ সমর্থন দিচ্ছে। এই শক্তি শিশু, নারী ও পুরুষদের হত্যা করছে, ঘরবাড়ি ও কৃষিজমি ধ্বংস করছে এবং মানুষকে তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করছে।
তিনি আরও বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধের তরুণরা ইসরায়েলি সেনাবাহিনীর ৯০ হাজারেরও বেশি সৈন্য ও কর্মকর্তার মোকাবিলা করছে; তারা স্থল, নৌ ও বিমান বাহিনীর আধুনিক অস্ত্রের বিরুদ্ধে লড়াই করছে—যেসব অস্ত্র প্রতিদিন মার্কিন সরঞ্জামবাহী উড়োজাহাজের মাধ্যমে আসে।#
পার্সটুডে/এস এ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।