মুমিনদের দিকনির্দেশনা ছিল আয়াতুল্লাহ ইসহাক ফাইয়াজের সেবার একটি অংশ: সর্বোচ্চ নেতা
-
সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী
পার্সটুডে-ইসলামী বিপ্লবের নেতা অনুসরণীয় ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ হাজী শায়েখ ইসহাক ফাইয়াজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন: শায়েখ তাঁর বৈজ্ঞানিক, ধর্মীয় ও হাওজাভিত্তিক সেবার প্রশংসা করের এবং এই শোকাবহ ঘটনায় নাজাফের ধর্মীয় শিক্ষা কেন্দ্র, আফগান জাতি এবং তাঁর পরিবার-পরিজনকে সমবেদনা জানান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে ইসলামী বিপ্লবের নেতা শোকবার্তাটি তুলে ধরেছে:
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
“নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই প্রত্যাবর্তনকারী।”
মহান ধর্মীয় ব্যক্তিত্ব, আয়াতুল্লাহ হাজী শায়েখ ইসহাক ফাইয়াজ (রহ.)-এর ইন্তেকালের সংবাদ গভীর বেদনা ও শোকের সৃষ্টি করেছে এবং বিশেষ করে পবিত্র নাজাফের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শোকাভিভূত করেছে।
দীর্ঘ সময় ধরে পবিত্র নাজাফের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে তাঁর উপস্থিতি, সেখানে বিশিষ্ট আলেমদের-যেমন মরহুম আয়াতুল্লাহ সাইয়্যেদ আবুল কাসেম খুয়ি'র (রহ.) সান্নিধ্যে জ্ঞানার্জন, অসংখ্য ছাত্র গড়ে তোলা, গ্রন্থ রচনা, ওই শিক্ষাকেন্দ্রের বৈজ্ঞানিক কার্যক্রমের তত্ত্বাবধান এবং মুমিন ও তাঁর অনুসারীদের দিকনির্দেশনা প্রদান-এসবই এই মহান ফকিহ'র সেবার কেবল একটি অংশ, যা কখনো বিস্মৃত হবে না। ইনশাআল্লাহ তাঁর সৎকর্মের সুফল ও প্রভাব চিরস্থায়ী হয়ে থাকবে।
আমি এই মর্মান্তিক ক্ষতিকে পবিত্র নাজাফের ধর্মীয় কেন্দ্র, তাঁর সকল অনুসারী ও অনুরাগীদের, বিশেষত দৃঢ়চেতা ও সংগ্রামী আফগান জাতি এবং তাঁর সম্মানিত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহর দরবারে এই সৌভাগ্যবান মরহুমের উচ্চ মর্যাদা, আল্লাহর নেক বান্দাদের সান্নিধ্য এবং তাঁর স্বজনদের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদানের প্রার্থনা করছি।
সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী
২১ খোরদাদ ১৪০৫ (ইরানি সন) / ১১ জুন ২০২৬।
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।