ট্রাম্প ইরানের কিছু সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে: মোহসেন রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i160276-ট্রাম্প_ইরানের_কিছু_সম্পদ_ছেড়ে_দিতে_রাজি_হয়েছে_মোহসেন_রেজায়ি
পার্সটুডে- ইরানের সামরিক কমান্ডার মোহসেন রেজায়ি বলেছেন: ট্রাম্প ইরানের জব্দকৃত কিছু সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন কিন্তু তা প্রকাশ্যে ঘোষণা করতে ইচ্ছুক নন।
(last modified 2026-06-13T06:25:43+00:00 )
জুন ১৩, ২০২৬ ১২:২০ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

পার্সটুডে- ইরানের সামরিক কমান্ডার মোহসেন রেজায়ি বলেছেন: ট্রাম্প ইরানের জব্দকৃত কিছু সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন কিন্তু তা প্রকাশ্যে ঘোষণা করতে ইচ্ছুক নন।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মোহসেন রেজায়ি বলেন, ট্রাম্প ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন কিন্তু এটি স্পষ্টভাবে ঘোষণা করছেন না।

আজ মার্কিন জাতি ইসরায়েলের উপনিবেশে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রতিরোধ ক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জুয়াড়ি ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা করতেও ভয় পাচ্ছেন।

তিনি আরও বলেন: ইরানই প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্রের উন্নত এফ-৩৫, এফ-১৫ এবং অ্যাওয়েকস যুদ্ধবিমান ধ্বংস করতে সফল হয়েছে।

রেজায়ি বলেন, অসম যুদ্ধ হলো বিপ্লবী গার্ড বাহিনীর অন্যতম একটি উদ্যোগ; এই ধরনের যুদ্ধে কয়েক হাজার ডলারের ড্রোন কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্রকে পরাস্ত করে এবং সস্তা স্পিডবোট কয়েক বিলিয়ন ডলারের বিমানবাহী রণতরীর মোকাবেলা করতে সক্ষম। তিনি আরও বলেন: "এই যুদ্ধ বিশ্বব্যাপী ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিতে এক বিপ্লব ঘটিয়েছে এবং এই হামলা না ঘটলে বিশ্বের বহু মানুষ ইরানের সশস্ত্র বাহিনী ও জাতির সক্ষমতা এবং কর্তৃত্ব সম্পর্কে অবগত হতো না।#"

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।