তেহরান-ওয়াশিংটন সমঝোতা স্মারক নিয়ে ইংরেজি গণমাধ্যমের শিরোনাম
https://parstoday.ir/bn/news/iran-i160350-তেহরান_ওয়াশিংটন_সমঝোতা_স্মারক_নিয়ে_ইংরেজি_গণমাধ্যমের_শিরোনাম
পার্সটুডে-ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে; শুক্রবার চুক্তি স্বাক্ষর হবে। আল জাজিরা ইংলিশ এই শিরোনাম করেছে।
(last modified 2026-06-15T10:38:45+00:00 )
জুন ১৫, ২০২৬ ১৬:৩১ Asia/Dhaka
  • তেহরান-ওয়াশিংটন সমঝোতা
    তেহরান-ওয়াশিংটন সমঝোতা

পার্সটুডে-ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে; শুক্রবার চুক্তি স্বাক্ষর হবে। আল জাজিরা ইংলিশ এই শিরোনাম করেছে।

সিএনএন শিরোনাম করেছে: যুক্তরাষ্ট্র ও ইরান এমন একটি চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছে: ওয়াল স্ট্রিট জার্নালের শিরোনাম।

এদিকে টিআরটি ওয়ার্ল্ড শিরোনাম করেছে: ভূ-রাজনীতিতে এক বড় মোড়; যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিশ্চিত হয়েছে। রয়টার্স লিখেছে: যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতার ফলে তেলের দাম কমে গেছে।

রাশিয়া টুডে বা আর টি শিরোনাম করেছে এভাবে: ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সম্পন্ন হয়েছে।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।