কলিবফ: ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য বাকু সম্মেলন একটি সুযোগ
https://parstoday.ir/bn/news/iran-i160666-কলিবফ_ইরানের_দৃষ্টিভঙ্গি_তুলে_ধরার_জন্য_বাকু_সম্মেলন_একটি_সুযোগ
পার্সটুডে – ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের ২০তম সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন।
(last modified 2026-06-24T09:18:42+00:00 )
জুন ২৪, ২০২৬ ১৪:০৫ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে – ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের ২০তম সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন।

ইরনা সূত্রে পার্সটুডে জানিয়েছে, তেহরান ত্যাগের আগে সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কলিবফ বলেন, এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকার ও প্রতিনিধিদলের সামনে গত এক বছরে ঘটে যাওয়া ঘটনাবলি বিশেষ করে ‘রমজান যুদ্ধ’ ও এর আঞ্চলিক প্রভাব সম্পর্কে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ মিলবে।

ইরানের সংসদ স্পিকার বলেন, রমজান যুদ্ধের পর অঞ্চলটির পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং এখন অঞ্চলকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন- অতীতে কিছু দেশের ধারণা ছিল যে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আগত দেশগুলো এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু রমজান যুদ্ধের পর স্পষ্ট হয়েছে যে, তারা নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম নয়; বরং নিজেরাই নিরাপত্তাহীনতার কারণ। তাই এই নতুন বাস্তবতাকে কাজে লাগাতে হবে।

কলিবফ জোর দিয়ে বলেন, এই সফরে আজারবাইজানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও আলোচনা হবে।

সফরকালে তিনি পিইউআইসি-এর ২০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন বিশেষায়িত অধিবেশনে অংশ নেবেন এবং ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পার্লামেন্ট স্পিকার ও প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

পাশাপাশি তিনি বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিদল ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন।

“সংসদীয় সহযোগিতার মাধ্যমে ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা”র স্লোগানে পিইউআইসি-এর ২০তম সম্মেলন বাকুতে অনুষ্ঠিত হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ