ইমাম হুসাইন (আ.) আমাদেরকে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i160702-ইমাম_হুসাইন_(আ.)_আমাদেরকে_জুলুমের_বিরুদ্ধে_রুখে_দাঁড়াতে_শিখিয়েছেন_পেজেশকিয়ান
পার্সটুডে- হুসাইনের আশুরা উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইমাম হুসাইন (আ.) আমাদেরকে জুলুম, ক্ষমতার প্রতি লোভ এবং স্বার্থপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন।
(last modified 2026-06-25T08:18:40+00:00 )
জুন ২৫, ২০২৬ ১৪:১৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- হুসাইনের আশুরা উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইমাম হুসাইন (আ.) আমাদেরকে জুলুম, ক্ষমতার প্রতি লোভ এবং স্বার্থপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন।

ইরানের রাষ্ট্রিয় সম্প্রচার সংস্থাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: কিন্তু তারপরেও; এই দুনিয়া যেন কখনও ছিলই না এবং পরকাল যেন চিরকাল ছিল।

পেজেশকিয়ান আরও যোগ করেন: ইমাম হুসাইন (আ.) আমাদেরকে জুলুম, ক্ষমতার প্রতি লোভ এবং স্বার্থপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। একজন তার জীবন দিতে পারে, কিন্তু স্বাধীনতা নয়; একজন একা থাকতে পারে, কিন্তু সত্যকে পরিত্যাগ করতে পারে না। আসুন আমরা জুলুম না করি, জুলুম মেনে না নিই কিংবা এর মুখে নীরব না থাকি।#

পার্সটুডে/এমআরএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ