ইসরাইলিদের প্রতি জেনারেল কায়ানির সতর্কবার্তা: পুরো লেবানন ছেড়ে চলে যেতে হবে
-
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কিয়ানি।
পার্সটুডে – ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইসরাইলিদের উদ্দেশে সতর্ক করে বলেছেন, “আজ যদি স্বেচ্ছায় পিছু না হটেন, তবে আগামীকাল অপমান ও পরাজয়ের মধ্যে পালাতে বাধ্য হবেন।”
পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, জেনারেল ইসমাইল কায়ানির বার্তার পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ নিম্নরূপ:
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।
ইহুদিবাদীরা জেনে রাখো, যারা আশুরার চেতনা ও হুসাইনি ঈমান নিয়ে তোমাদের মতো ইয়াজিদি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সংগ্রাম করেছে, তাদের অন্তরে সেই চিরন্তন বিশ্বাস আজও জীবন্ত—
“প্রতিটি দিনই আশুরা এবং প্রতিটি ভূমিই কারবালা।” তোমাদের পুরো লেবানন ত্যাগ করতে হবে; কারণ এই ভূমি প্রতিরোধ ও অবিচলতার ক্ষেত্র, দখলদারদের বিচরণভূমি নয়।
আজ যদি তোমরা স্বেচ্ছায় পিছু না হটো, তাহলে আগামীকাল অপমান ও পরাজয়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবে। ২০০০ সালের ঘটনা এবং শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বিনত জুবাইলে প্রদত্ত ঐতিহাসিক বক্তব্য ভুলে যেও না। সেই অঙ্গীকার এখনও জীবন্ত রয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই যে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্ত করবে।#
পার্সটুডে/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ