ইরান দাম্ভিক শক্তিগুলোর মর্যাদা মাটিতে নামিয়ে এনেছে: জেনারেল তালায়িনিক
https://parstoday.ir/bn/news/iran-i160770-ইরান_দাম্ভিক_শক্তিগুলোর_মর্যাদা_মাটিতে_নামিয়ে_এনেছে_জেনারেল_তালায়িনিক
পার্সটুডে- ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: দাম্ভিক দেশগুলোর তুলনায় সীমিত সামরিক বাজেট থাকা সত্ত্বেও ইরানি জাতি এই অঞ্চলে এবং বিশ্বে তাদের বিশ্বাসযোগ্যতাকে সর্বোচ্চে নিয়ে গেছে।
(last modified 2026-06-27T02:57:09+00:00 )
জুন ২৭, ২০২৬ ০৮:৫৪ Asia/Dhaka
  • • ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাইনিক
    • ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাইনিক

পার্সটুডে- ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: দাম্ভিক দেশগুলোর তুলনায় সীমিত সামরিক বাজেট থাকা সত্ত্বেও ইরানি জাতি এই অঞ্চলে এবং বিশ্বে তাদের বিশ্বাসযোগ্যতাকে সর্বোচ্চে নিয়ে গেছে।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালায়িনিক তার বক্তব্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে বলেন: সাংহাই সহযোগিতা সংস্থার দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সাথে আমার বৈঠকে তারা স্বীকার করেছেন যে, ইরানের শক্তি এবং বিজয় সুস্পষ্ট।

আমরা শত্রু এবং তাদের সমর্থক দেশগুলোর হাজার বিলিয়ন ডলারেরও বেশি বার্ষিক বাজেটের বিপরীতে দশ বিলিয়ন ডলারের বার্ষিক সামরিক বাজেট নিয়ে জয়লাভ করেছি, কারণ আমরা ঈমানের শক্তি, শাহাদাতের সংস্কৃতি, গণপ্রতিরক্ষা এবং নিজস্ব জ্ঞানের ভিত্তিতে এগিয়ে চলি। শত্রু যে ধূর্ত এবং তাকে বিশ্বাস করা উচিত নয়, এই কথার ওপর জোর দিয়ে তিনি বলেন: "আমাদের শাসন ব্যবস্থার রেড লাইন হলো সেই শর্তগুলো যা বিপ্লবের নেতা ঘোষণা করেছেন। আর তা হলো, যতদিন এই ইসরায়েল ও বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দাম্ভিক মনোভাব বজায় থাকবে, ততদিন আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং চূড়ান্ত বিজয় নির্ভর করে ঐক্য বজায় রাখা ও প্রতিরক্ষামূলক এবং জিহাদি শক্তির ধারাবাহিকতা বজায় রাখার ওপর।"#

পার্সটুডে/এমআরএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।