যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ-এর দ্বৈত নীতির সমালোচনা করল ভ্যাটিকান
-
• যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ-এর দ্বৈত নীতির সমালোচনা করল ভ্যাটিকান
পার্সটুডে- ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় সংস্থার প্রধান, আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ইইউ-এর দৃষ্টিভঙ্গির সমালোচনা করে, এই জোটকে বেছে বেছে আন্তর্জাতিক আইন প্রয়োগ করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, কিছু দেশ নিষেধাজ্ঞার সম্মুখীন হয় অথচ মানবাধিকার ও গণতন্ত্র লঙ্ঘন করা সত্ত্বেও অন্য দেশগুলোকে আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করা হয়।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ভ্যাটিকানের একজন কর্মকর্তা ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ, যুদ্ধ এবং সমসাময়িক সংঘাত মোকাবেলায় ক্যাথলিক চার্চের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে কার্ডিনালদের সাথে পোপ লিও চতুর্দশের রুদ্ধদ্বার বৈঠকের শুরুতে আন্তর্জাতিক আইন প্রয়োগে যা তিনি "দ্বৈত নীতি" বলে অভিহিত করেছেন, তার সমালোচনা করেন।
ফার্নান্দেজ বলেন: "সরকারগুলো আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নৈতিক ও আইনি নীতিগুলোর ব্যাখ্যা করছে।"
তিনি বলেন, "যদি কোনো দেশকে শত্রু হিসেবে গণ্য করা হয়, তবে তাকে অগণতান্ত্রিক ঘোষণা করা হয় এবং বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।" “কিন্তু যদি এটি মিত্র দেশ হয়, তবে মত প্রকাশের স্বাধীনতার অভাব, মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্র না থাকলেও সেসবকে উপেক্ষা করা হয়।”
ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তা ইউরোপীয় ইউনিয়নের দিকে ইঙ্গিত করে বলেন, এই জোট কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবার অন্য দেশগুলোকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।