ইরানের শক্তিই শত্রুকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে: আলিরেজা শেখ
-
• ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ বলেছেন: যা শেষ পর্যন্ত যুদ্ধরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসে তা ক্ষমতার নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব নয় বরং ক্ষমতার ভারসাম্য ও সমতা প্রতিষ্ঠা।
পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রসঙ্গে, ইরানি জাতির প্রতিরোধকে দেশের ক্ষমতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেছেন: শত্রুদের আক্রমণের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাফল্যের রহস্য ছিল ইরানি-ইসলামিক পরিচয় ও সভ্যতার উপর জাতির নির্ভরতা এবং প্রতিরোধ ও সহনশীলতার অতুলনীয় চেতনা; এমন একটি বৈশিষ্ট্য যা শত্রুর সবচেয়ে উন্নত প্রযুক্তি এবং হিসাবনিকাশকে পরাজিত করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন: আর এ বিষয়টি শেষ পর্যন্ত যুদ্ধরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে নিয়ে এসেছে, এটা ক্ষমতার নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব নয় বরং ক্ষমতার ভারসাম্য ও সমতা প্রতিষ্ঠা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং দৃঢ় প্রতিক্রিয়া শত্রুর সমীকরণ বদলে দিয়েছে এবং তাদের লক্ষ্য বাস্তবায়নে বাধা দিয়েছে।
যুদ্ধের কঠিন দিনগুলোতে ইরানি জনগণের উপস্থিতি ও প্রতিরোধের প্রশংসা করে আলিরেজা শেখ এই জাতীয় সংহতিকে ইরানের গভীর-মূল সংস্কৃতি ও সভ্যতার একটি প্রকাশ হিসেবে বিবেচনা করে বলেন: ইরানি জাতি আবারও দেখিয়েছে এই দেশের প্রধান পুঁজি হলো এর সচেতন, সহনশীল এবং অনুগত জনগণ এবং এই সামাজিক পুঁজিই জাতীয় কর্তৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। #
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।