ইরানের সর্বোচ্চ নেতাসহ অন্য শহীদদের হত্যায় জড়িতদের শাস্তি দেওয়া হবে: জুলফিকার
পার্সটুডে - ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জানিয়েছেন: আলী খামেনেয়ি এবং ইরানের নির্যাতিত অন্য শহীদদের পবিত্র রক্তের প্রতিশোধের বিষয়টি এগিয়ে নেয়া হবে এবং এই অপরাধে জড়িত অপরাধীদের যথাসময়ে শাস্তি দেওয়া হবে, যা করতে খুব বেশি দেরি হবে না।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলফিকার আজ, বুধবার এক বার্তায় লিখেছেন: মহান সৃষ্টিকর্তার দিকে যাত্রার মুহূর্তে শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত আমাদের জাতীয় নিরাপত্তা নীতির এক চিরস্থায়ী প্রতীক।
তিনি বলেন, আলী খামেনেয়ি এবং ইরানের নির্যাতিত শহীদদের পবিত্র রক্তের প্রতিশোধের পদক্ষেপ নেয়া হয়েছে এবং এই অপরাধের সাথে জড়িতদের যথাসময়ে শাস্তি দেওয়া হবে, যা করতে খুব বেশি দেরি হবে না।#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।