তেহরানে লাখো মানুষের ঢল, শহীদ নেতাকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
-
শহীদ মুজাহিদ হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)।
পার্সটুডে: তেহরানের মোসাল্লা ও আশপাশের সড়কে লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে শহীদ ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে।
পার্সটুডে, ইরনার বরাতে জানিয়েছে, আজ শনিবার, ১৩ তির ১৪০৫ (ফার্সি বর্ষপঞ্জি) সকাল থেকে তেহরানের মোসাল্লায় শোকাহত জনগণের অংশগ্রহণে শহীদ মুজাহিদ হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.) এবং তাঁর পরিবারের বিদায় অনুষ্ঠান শুরু হয়।
শহীদ ইমাম মুজাহিদ আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী (কুদ্দিসা সিররুহু)-এর শাহাদাত উপলক্ষে গঠিত স্মরণ কমিটির ঘোষণা অনুযায়ী, ১৩ ও ১৪ তির (শনিবার ও রবিবার) তেহরানের ইমাম খোমেনী মোসাল্লায় মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা, জানাজা, নামাজে মায়্যিত ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
এরপর ১৫ তির (সোমবার) তেহরানে, ১৬ তির (মঙ্গলবার) কুম শহরে এবং ১৮ তির (বৃহস্পতিবার) মাশহাদে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে দাফন সম্পন্ন হবে।
এদিকে, আগামী ১৭ তির (বুধবার) ইরাকের নাজাফ ও কারবালা শহরেও শহীদ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোকযাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে গত শুক্রবার (১২ তির) তেহরানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ধর্ম ও মাজহাবের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে শহীদ নেতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#
পার্সটুডে/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।