যুক্তরাষ্ট্রের নেতাদের উদ্দেশে কলিবফ: আঘাত করলে পাল্টা আঘাত পাবেন
https://parstoday.ir/bn/news/iran-i161164-যুক্তরাষ্ট্রের_নেতাদের_উদ্দেশে_কলিবফ_আঘাত_করলে_পাল্টা_আঘাত_পাবেন
পার্সটুডে- ইরানের জাতীয় সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানি ব্যবস্থাপনার মাধ্যমেই উন্মুক্ত থাকবে, মার্কিন হুমকির মাধ্যমে নয়।
(last modified 2026-07-09T06:43:58+00:00 )
জুলাই ০৯, ২০২৬ ১২:২৯ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইরানের জাতীয় সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানি ব্যবস্থাপনার মাধ্যমেই উন্মুক্ত থাকবে, মার্কিন হুমকির মাধ্যমে নয়।

পার্সটুডের খবরে বলা হয়েছে, স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে, দাদাগিরি ও প্রতিশ্রুতি ভঙ্গ আর জবাব বিহীন থাকবে না।

তিনি আরও বলেন, "স্পষ্ট করে বলছি—আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। অযথা ছটফট করবেন না; তাতে আপনারা আরও গভীর সংকটে নিমজ্জিত হবেন।"

কলিবফ জোর দিয়ে বলেন, "হরমুজ প্রণালী কেবলমাত্র ইরানি ব্যবস্থাপনার অধীনেই উন্মুক্ত থাকবে, যুক্তরাষ্ট্রের হুমকির মাধ্যমে নয়।#

পার্সটুডে/এস এ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।