শহীদ বিপ্লবী নেতার কফিনবাহী বিমান মাশহাদ বিমানবন্দরে পৌঁছেছে
-
শহীদদের কফিন
পার্সটুডে: ইসলামী বিপ্লবের শহীদ নেতার পবিত্র দেহ মুবারক বহনকারী বিমান কিছুক্ষণ আগে মাশহাদের শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্য দিয়ে পবিত্র এই নগরী শহীদ নেতার শোকযাত্রা ও শেষ বিদায়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পার্সটুডের খবরে বলা হয়েছে, শহীদ নেতার কফিন মাশহাদে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নগরজুড়ে এক ভিন্ন আবহ সৃষ্টি হয়েছে। দেহ মুবারক গ্রহণ এবং পূর্বনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য বিমানবন্দরে সরকারি কর্মকর্তা, খাদেম এবং অনুষ্ঠান-সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাজা ও দাফন অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক অতিথি, স্থানীয় বাসিন্দা এবং শহীদ নেতার অনুরাগীর উপস্থিতি থাকার কথা রয়েছে।
সকালের প্রথম প্রহর থেকেই শোকযাত্রার নির্ধারিত স্থানগুলোর দিকে যাওয়ার সড়কগুলোতে মানুষের ঢল নেমেছে। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ ও জিয়ারতকারী মাশহাদে সমবেত হয়েছেন ইসলামী বিপ্লবের শহীদ নেতাকে শেষ বিদায় জানাতে।
পার্সটুডে/এমএআর/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।