পশ্চিম এশিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে খাইবার-শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আইআরজিসি'র হামলা
-
মার্কিন কমান্ড সেন্টারে খাইবার-শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা
পার্সটুডে- আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ র্যাম্প এবং পশ্চিম এশিয়ায় নতুন মার্কিন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ইরানের খাইবার-শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
পার্স টুডে জানিয়েছে, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে ঘোষণা করেছে:
সর্বশক্তিমান আল্লাহর নামে
"সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করবে, সে তোমাদের উপর যেভাবে আক্রমণ করেছে, তোমরাও তার উপর সেভাবেই আক্রমণ করো।"
হে জর্ডানের সম্মানিত ও মহান জনগণ--
গত রাতে, শিশু হত্যাকারী মার্কিন বাহিনী জর্ডানে অবস্থিত বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের বিভিন্ন অংশে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি শিশু ক্যান্সার হাসপাতালও রয়েছে, ফলে সেখান থেকে ১২১ জন ক্যান্সার আক্রান্ত শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে। জর্ডানে অবস্থিত ঘাঁটি ব্যবহার করা এটি প্রথম মার্কিন অপরাধ নয়। এর আগে, মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকার হামলায় ১৬৮ জন শিশুকে ছিন্নভিন্ন করা হয়েছিল। এই আগ্রাসনের জবাবে, ‘মোবারক’ বা ‘জেইনাব কুবরা (এসএ)’ সাংকেতিক নামের ‘অপারেশন নাসর ২’-এর অষ্টম তরঙ্গে আইআরজিসি-র যুদ্ধবিমানগুলো দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রাখে। আমেরিকান যুদ্ধবিমান এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত নতুন আমেরিকান কমান্ড ও কন্ট্রোল সেন্টার আল-আজরাকের একটি বিশাল ঘাঁটিতে খাইবার-শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।
হে জর্ডানের সাহসী জনগণ, আপনারা অন্য যেকোনো জাতির চেয়ে আমেরিকা ও ইসরায়েলের অপরাধ আরও কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। নবীদের পদচিহ্নস্বরূপ জর্ডানের এই পবিত্র ভূমিকে শিশুহত্যাকারীদেরকে ব্যবহার হতে দেবেন না। আমেরিকার স্বার্থে আঘাত হানতে এবং আমেরিকার দখলদারদের কলুষতা থেকে আপনাদের ভূমিকে পবিত্র করতে যা কিছু করা সম্ভব, তার সবই করুন।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।