আমেরিকাকে হুঁশিয়ারি হাতামির: ইরান একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সামরিক শক্তি
https://parstoday.ir/bn/news/iran-i161570-আমেরিকাকে_হুঁশিয়ারি_হাতামির_ইরান_একটি_শক্তিশালী_ও_নির্ভরযোগ্য_সামরিক_শক্তি
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিনীদের অবশ্যই বুঝতে হবে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য রাষ্ট্রীয় শক্তি।” পার্সটুডের খবরে বলা হয়েছে, তিনি ইসফাহান প্রদেশে সেনাবাহিনীর স্থল, বিমান ও আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো পরিদর্শন করেন এবং তাদের যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করেন।
(last modified 2026-07-22T11:42:23+00:00 )
জুলাই ২২, ২০২৬ ১৭:১৯ Asia/Dhaka
  • সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি
    সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিনীদের অবশ্যই বুঝতে হবে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য রাষ্ট্রীয় শক্তি।” পার্সটুডের খবরে বলা হয়েছে, তিনি ইসফাহান প্রদেশে সেনাবাহিনীর স্থল, বিমান ও আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো পরিদর্শন করেন এবং তাদের যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করেন।

সেখানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে শত্রুর মূল লক্ষ্য ছিল ইসলামি প্রজাতন্ত্রের ক্ষতি সাধন এবং শেষ পর্যন্ত ইরানকে দুর্বল ও বিভক্ত করা। তবে ইরানের জনগণ অতীতের মতো এবারও দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং শত্রুর পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে।

হাতামি আরও বলেন, “আমরা এমন সব শক্তির বিরুদ্ধে লড়ছি, যারা নিজেদের বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী মনে করে। কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি এবং আমেরিকাকে দেখিয়ে দিচ্ছি যে ইরান একটি কার্যকর ও শক্তিশালী সামরিক ক্ষমতার অধিকারী।”

তিনি দাবি করেন, ইরানের বিমান বাহিনী সাম্প্রতিক অভিযানে এমন একটি ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে, যেখানে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযানে অংশ নেওয়া এফ-৫ যুদ্ধবিমান নিরাপদে ফিরে এসেছে এবং এ ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ইরানের সেনাপ্রধান আরও বলেন, শত্রুরা শুধু সামরিক হামলাই চালাচ্ছে না; বরং গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমেও জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে।

তিনি জোর দিয়ে বলেন, “আমরা এই শত্রুর ওপর বিন্দুমাত্র আস্থা রাখি না। আমরা জানতাম, তারা কোনো সমঝোতা রক্ষা করবে না। তাই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আমরা এক মুহূর্তও নষ্ট করিনি।”#

 

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।