আমেরিকাকে এই অঞ্চল থেকে বিতাড়িত করাই আমাদের প্রতিশোধ: জেনারেল শেকারচি
https://parstoday.ir/bn/news/iran-i161580-আমেরিকাকে_এই_অঞ্চল_থেকে_বিতাড়িত_করাই_আমাদের_প্রতিশোধ_জেনারেল_শেকারচি
পার্সটুডে-ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র বলেছেন, প্রতিশোধ বা রক্তের বদলার বিষয়টিকে কেবল একটি সামরিক অভিযান বা সাময়িক কৌশলের মধ্যে সীমাবদ্ধ করে দেখা উচিত নয়; বরং তাদের প্রতিশোধ হলো পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করা।
(last modified 2026-07-22T14:37:17+00:00 )
জুলাই ২২, ২০২৬ ২০:০৭ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি
    ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি

পার্সটুডে-ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র বলেছেন, প্রতিশোধ বা রক্তের বদলার বিষয়টিকে কেবল একটি সামরিক অভিযান বা সাময়িক কৌশলের মধ্যে সীমাবদ্ধ করে দেখা উচিত নয়; বরং তাদের প্রতিশোধ হলো পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করা।

পার্সটুডের খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, “পশ্চিম এশিয়া থেকে আমেরিকা বিতাড়িত হলে তথাকথিত ইসরাইলি শাসনও ইতিহাসের পাতা থেকে মুছে যাবে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে এবং খার্গ দ্বীপের মতো কৌশলগত অঞ্চল দখল করে ইরানের সম্পদ লুট করতে চেয়েছিল, কিন্তু তাদের সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। শেকারচি বলেন, উন্নত গোয়েন্দা সক্ষমতা থাকা সত্ত্বেও শত্রুপক্ষ এখনো ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রগুলোর একটি অংশ সম্পর্কেও অবগত নয় এবং এ বিষয়ে তারা বিভ্রান্ত অবস্থায় রয়েছে।

ইরানের এই সামরিক মুখপাত্র আরও বলেন, প্রায় ২০ বছর আগে আমেরিকা, কয়েকটি ইউরোপীয় দেশ এবং ইসরাইলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতে একটি “ডাটা সেন্টার” গড়ে তোলা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সমগ্র পশ্চিম এশিয়া এবং বিশ্বের একটি অংশের ওপর নজরদারি করা। তাঁর দাবি, ইরান ওই কেন্দ্রটি ধ্বংস করেছে।

জেনারেল আবুলফজল শেকারচি বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র যে সামরিক সরঞ্জাম ও অস্ত্রভাণ্ডার সংরক্ষণ করেছিল, সেগুলোও তারা এই সংঘাতে ব্যবহার করেছে। কিন্তু এরপরও তারা বারবার ইরানের কাছে পরাজিত হয়েছে।”#
 

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।