শত্রুকে তার স্বাক্ষরিত প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করবো: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বলেছেন: "আমারা শত্রুকে তার স্বাক্ষরিত প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করবো।"
ইরানের সরকারি টেলিভিশন সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পেজে লেখেন: "যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে, তা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্মিলিত বুদ্ধিমত্তার ফল এবং সকল সদস্য এর প্রতি ঐকমত্য পোষণ করেন।"
তিনি আরও বলেন: "আমি বিশ্বাস করি এই সমঝোতা স্মারকটি আমাদের ভবিষ্যতের বৈদেশিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হবে। আমাদের শত্রুকে তার স্বাক্ষরিত প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকতে বাধ্য করতে হবে।"
পেজেশকিয়ান স্পষ্টভাবে বলেন: "এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইরান, এই অঞ্চল এবং আমাদের মিত্রদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।"#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।