ইরান-পাকিস্তান দশম যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠক সমাপ্ত; টার্গেট ১০ বিলিয়ন ডলার
https://parstoday.ir/bn/news/iran-i161958-ইরান_পাকিস্তান_দশম_যৌথ_অর্থনৈতিক_কমিটির_বৈঠক_সমাপ্ত_টার্গেট_১০_বিলিয়ন_ডলার
পার্সটুডে- চূড়ান্ত কার্যবিবরণী অনুমোদনের মধ্য দিয়ে ইরান ও পাকিস্তানের দশম যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠক শেষ হয়েছে। ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্যমন্ত্রী এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর স্বাক্ষরের মাধ্যমে এই কার্যবিবরণী অনুমোদিত হয়েছে।
(last modified 2026-08-05T13:03:54+00:00 )
আগস্ট ০৫, ২০২৬ ১৯:০৩ Asia/Dhaka
  • কার্যবিবরণী স্বাক্ষর অনুষ্ঠান
    কার্যবিবরণী স্বাক্ষর অনুষ্ঠান

পার্সটুডে- চূড়ান্ত কার্যবিবরণী অনুমোদনের মধ্য দিয়ে ইরান ও পাকিস্তানের দশম যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠক শেষ হয়েছে। ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্যমন্ত্রী এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর স্বাক্ষরের মাধ্যমে এই কার্যবিবরণী অনুমোদিত হয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্যমন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ আতাবাক এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চূড়ান্ত কার্যবিবরণীতে স্বাক্ষর করেন। বৈঠকে উভয় দেশ বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা, শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করে।

সমাপনী অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিদল দুই দিনের আলোচনার ফলাফল পর্যালোচনা করেছে। তারা সম্পাদিত চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন, সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, পণ্যের ট্রানজিট সহজীকরণ, সীমান্ত বাজারগুলোকে শক্তিশালীকরণ, পণ্য বিনিময়ভিত্তিক (বার্টার) বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক লেনদেন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।