ভারতের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদারে ইরান দৃঢ় অঙ্গীকারাবদ্ধ: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i162206-ভারতের_সঙ্গে_সর্বাত্মক_সম্পর্ক_জোরদারে_ইরান_দৃঢ়_অঙ্গীকারাবদ্ধ_পেজেশকিয়ান
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বার্তা পাঠিয়েছেন। 
(last modified 2026-08-15T15:22:22+00:00 )
আগস্ট ১৫, ২০২৬ ২১:০৫ Asia/Dhaka
  • পেজেশকিয়ান ও মোদী
    পেজেশকিয়ান ও মোদী

পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বার্তা পাঠিয়েছেন। 

ও্ই বার্তায় তিনি বলেন: পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে এবং বিদ্যমান বিস্তৃত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা ও উভয় দেশের জনগণের অভিন্ন স্বার্থ নিশ্চিত করতে ইরান আরও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন: নিঃসন্দেহে, দুই দেশের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, সভ্যতাগত ও জনসম্পর্কের বন্ধন পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য একটি মূল্যবান সম্পদ।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।