ইরানের সেনাবাহিনী: আমাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে যেকোনো হুমকিই নিষ্ফল হবে
https://parstoday.ir/bn/news/iran-i162242-ইরানের_সেনাবাহিনী_আমাদের_প্রতিরক্ষা_প্রাচীরের_সামনে_যেকোনো_হুমকিই_নিষ্ফল_হবে
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ফার্সি ২৬ মোরদাদ- বীর যোদ্ধাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, আজ ইরানের সেনাবাহিনী সত্যের পথে শহীদদের উত্তরাধিকার এবং প্রবীণ সেনাসদস্য ও বীর যোদ্ধাদের মূল্যবান অভিজ্ঞতার ওপর নির্ভর করে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, যেখানে যেকোনো হুমকিই তাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে নিষ্ফল হয়ে যাবে।
(last modified 2026-08-17T04:48:37+00:00 )
আগস্ট ১৭, ২০২৬ ১০:৪৫ Asia/Dhaka
  • ইরানের সেনাবাহিনী
    ইরানের সেনাবাহিনী

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ফার্সি ২৬ মোরদাদ- বীর যোদ্ধাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, আজ ইরানের সেনাবাহিনী সত্যের পথে শহীদদের উত্তরাধিকার এবং প্রবীণ সেনাসদস্য ও বীর যোদ্ধাদের মূল্যবান অভিজ্ঞতার ওপর নির্ভর করে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, যেখানে যেকোনো হুমকিই তাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে নিষ্ফল হয়ে যাবে।

ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বীর যোদ্ধাদের মাতৃভূমি ইরানে প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী এই বিবৃতিতে বলেছে,

দেশের গৌরব ও বীরত্বগাথার ইতিহাসে কিছু তারিখ জাতীয় মর্যাদা ও সম্মান অব্যাহত রাখার জন্য “দিকনির্দেশনা” হিসেবে কাজ করে। ইরানে বীর স্বদেশ যোদ্ধাদের প্রত্যাবর্তনের বার্ষিকী এমনই একটি দিন। এটি কৌশলগত ধৈর্য, অবিচল বিশ্বাস এবং বন্দিত্বের শৃঙ্খলের ওপর ইচ্ছাশক্তির পরম বিজয়ের এক মিলনবিন্দু।

বীর যোদ্ধাদের প্রত্যাবর্তন কেবল শারীরিকভাবে দেশে ফিরে আসা ছিল না; বরং এটি ছিল ইরানের পবিত্র মাটিতে আত্মসমর্পণ না করা ইচ্ছাশক্তির প্রকাশ। কঠিনতম বন্দিত্বের পরিস্থিতিতেও এসব যোদ্ধা প্রতিরোধের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং বিশ্বকে প্রমাণ করেছেন যে অস্ত্র না থাকলেও সামরিক পোশাক সম্মান ও মর্যাদার এক বর্ম হয়ে উঠতে পারে।

আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সত্যের পথে শহীদদের উত্তরাধিকার এবং প্রবীণ সেনাসদস্য ও বীর যোদ্ধাদের মূল্যবান অভিজ্ঞতার ওপর নির্ভর করে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে, বিশ্বাস ও দক্ষতার প্রতিরক্ষা প্রাচীরের সামনে যেকোনো হুমকিই নিষ্ফল হবে।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।