ইসরায়েলের প্রতি ব্রিটেন ও ফ্রান্সের সমর্থন অপরাধে সচেতন অংশগ্রহণ: গারিবাবাদি
https://parstoday.ir/bn/news/iran-i162432-ইসরায়েলের_প্রতি_ব্রিটেন_ও_ফ্রান্সের_সমর্থন_অপরাধে_সচেতন_অংশগ্রহণ_গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রতি ব্রিটেন ও ফ্রান্সের অব্যাহত সমর্থনের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন এবং এটিকে সচেতনভাবে ইসরায়েলি অপরাধে শরীক হওয়া বলে অভিহিত করেছেন।
(last modified 2026-08-23T05:39:38+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ১১:৩১ Asia/Dhaka
  • • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
    • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি

পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রতি ব্রিটেন ও ফ্রান্সের অব্যাহত সমর্থনের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন এবং এটিকে সচেতনভাবে ইসরায়েলি অপরাধে শরীক হওয়া বলে অভিহিত করেছেন।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেছেন: শতাধিক ঊর্ধ্বতন ব্রিটিশ ও ফরাসি কূটনীতিক তাদের নিজ নিজ সরকারকে সতর্ক করেছেন ইসরায়েলের নীতি “জাতিগত নির্মূল” এবং “ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার” দিকে এগোচ্ছে।

তিনি আরও বলেন: তারা অস্ত্র হস্তান্তর বন্ধ করতে, বসতিগুলোর সাথে বাণিজ্য নিষিদ্ধ করতে এবং হেগ ট্রাইব্যুনালের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য লন্ডন ও প্যারিসকে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গারিবাবাদি জোর দিয়ে বলেছেন: ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে লোক দেখানো ‘উদ্বেগ প্রকাশ’ করার আড়ালে বাস্তবতা এড়িয়ে যাওয়া লন্ডন ও প্যারিসের উচিত নয় এবং ইসরায়েলকে অস্ত্র ও যেকোনো ধরনের সমর্থন পাঠানো অব্যাহত রাখার অর্থ হলো জেনেশুনে ইসরায়েলি অপরাধযজ্ঞে সহযোগিতা।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন