ইরানের শক্তি দেখে গোটা বিশ্বই বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i162440-ইরানের_শক্তি_দেখে_গোটা_বিশ্বই_বিস্মিত_প্রেসিডেন্ট_পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা ধারণা করেছিল ইরানের ওপর হামলা চালালে দেশটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখে পড়বে। কিন্তু তা তো হয়ইনি; বরং ইরান এমন এক শক্তিতে পরিণত হয়েছে, যার প্রতিরোধ, সংহতি ও ঐক্য দেখে বিশ্ব বিস্মিত।
(last modified 2026-08-23T11:54:29+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ১৭:৩৬ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা ধারণা করেছিল ইরানের ওপর হামলা চালালে দেশটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখে পড়বে। কিন্তু তা তো হয়ইনি; বরং ইরান এমন এক শক্তিতে পরিণত হয়েছে, যার প্রতিরোধ, সংহতি ও ঐক্য দেখে বিশ্ব বিস্মিত।

মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করার এক অনুষ্ঠানে বর্তমান চাপের মুখে ইরানি জনগণের প্রতিরোধের কথা উল্লেখ করে বলেন, বিশ্লেষকরাও সহজে ব্যাখ্যা করতে পারছেন না—কীভাবে এই জাতি ইমাম খোমেনি ও শহীদদের পথ ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে এসব চাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, ইরান বর্তমানে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তাগত দিক থেকে এক সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি। শত্রুরা প্রকাশ্যেই বলছে যে, তারা ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ও ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং এই অসম যুদ্ধের মধ্যেও জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।

পেজেশকিয়ান শত্রুদের ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে বলেন- তাদের ধারণা ছিল, ইরানের ওপর হামলা চালিয়ে চাপ বাড়ালে দেশটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতিতে পড়বে। কিন্তু বাস্তবে তা ঘটেনি; বরং ইরান এমন এক শক্তিতে পরিণত হয়েছে, যার দৃঢ় প্রতিরোধ, জাতীয় সংহতি ও ঐক্য দেখে বিশ্ব বিস্মিত হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন