মেজর জেনারেল রেজায়ি:
আইএইএ'র রাজনৈতিক পক্ষপাতমূলক নীতির কারণে অনেকে এনপিটি ত্যাগ করবে
-
• ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সতর্ক করেছেন: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রাজনৈতিক পক্ষপাতমূলক নীতির কারণে অনেক দেশকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যেতে বাধ্য করবে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি তার ভার্চুয়াল পেজে লিখেছেন: ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরসের সিদ্ধান্তটি সম্পূর্ণ রাজনৈতিক, এর কোনো আইনি বা প্রযুক্তিগত ভিত্তি নেই এবং এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।
মেজর জেনারেল রেজায়ি সতর্ক করেছেন: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রাজনৈতিক পক্ষপাতমূলক নীতির কারণে অনেক দেশকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যেতে বাধ্য করবে।#
পার্সটুডে/এমআরএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।