হরমুজ প্রণালি এখনও বন্ধ: ইরানের দাবি 
https://parstoday.ir/bn/news/iran-i163522-হরমুজ_প্রণালি_এখনও_বন্ধ_ইরানের_দাবি
পার্সটুডে-ইরানের গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন: হরমুজ প্রণালি বন্ধ রয়েছে।
(last modified 2026-09-29T11:48:28+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১৭:৩২ Asia/Dhaka
  • হরমুজ প্রণালি এখনও বন্ধ
    হরমুজ প্রণালি এখনও বন্ধ

পার্সটুডে-ইরানের গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন: হরমুজ প্রণালি বন্ধ রয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতি নিয়ে মার্কিন দাবির বিরোধিতা করে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, “আমেরিকানরা প্রণালি খোলা রয়েছে বলে যে দাবি করছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

মোহেব্বি আরও বলেন, “আমেরিকানরা রাতের আঁধারে বিপুল খরচ, ব্যাপক ঝুঁকি ও নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একটি ছোট জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার করে ১০০ বা ২০০ ব্যারেল তেল রপ্তানি করলেই সেটিকে প্রণালি খোলা বলা যায় না। বরং এ ধরনের কর্মকাণ্ড চোরাচালান বা চুরির মতো।”

গার্ড বাহিনীর এই মুখপাত্রের দাবি, প্রতিদিন অন্তত ১২৫টি জাহাজ এবং ন্যূনতম ২ কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য এই পথ দিয়ে চলাচল করলেই হরমুজকে খোলা বলা যাবে। তিনি প্রশ্ন করেন, এখন কি এমন পরিস্থিতি রয়েছে? না। তাই হরমুজ প্রণালি বন্ধ।

তিনি আরও সতর্ক করে বলেন, যে কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষতিগ্রস্ত হবে-হয় আমরা সেটিকে লক্ষ্যবস্তু করব, অথবা সেটি নিজেই কোনো মাইনে আঘাত করবে।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।