ইরানের জনগণের সহযোগিতায় শত্রুর অর্থনৈতিক যুদ্ধকে পরাজিত করব: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i163796-ইরানের_জনগণের_সহযোগিতায়_শত্রুর_অর্থনৈতিক_যুদ্ধকে_পরাজিত_করব_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সামরিক যুদ্ধ দৃশ্যমান হলেও অর্থনৈতিক যুদ্ধ দৃশ্যমান নয় এবং এটি অনেক বেশি কঠিন ও ভয়াবহ। তিনি বলেন, ইরানের জনগণের সহযোগিতায় শত্রুর অর্থনৈতিক যুদ্ধকে পরাজিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
(last modified 2026-10-08T13:22:31+00:00 )
অক্টোবর ০৮, ২০২৬ ১৯:২০ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সামরিক যুদ্ধ দৃশ্যমান হলেও অর্থনৈতিক যুদ্ধ দৃশ্যমান নয় এবং এটি অনেক বেশি কঠিন ও ভয়াবহ। তিনি বলেন, ইরানের জনগণের সহযোগিতায় শত্রুর অর্থনৈতিক যুদ্ধকে পরাজিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রিয় বার্তা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুর ব্যাপক অর্থনৈতিক যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, জনগণের সেবা করতে আমাদের সক্ষমতা বাধাগ্রস্ত করার জন্য তারা আমাদের ওপর যত ধরনের চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব, সবই করেছে। কিন্তু আমরা পূর্ণ সক্ষমতা নিয়ে জনগণের সেবা করতে এবং তাদের প্রয়োজন পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। যতদিন আমাদের জনগণ আমাদের সঙ্গে আছে, ততদিন কোনো বিপদ বা শত্রুকেই আমরা ভয় করি না।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিভিন্ন দিকের প্রতি একই সঙ্গে নজর দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, সামরিক যুদ্ধ দৃশ্যমান, কিন্তু অর্থনৈতিক যুদ্ধ দৃশ্যমান নয়; অথচ এটি অনেক বেশি কঠিন ও ভারী। তা সত্ত্বেও আমরা সর্বাত্মকভাবে জনগণের সেবা করতে দৃঢ়প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ এবং শত্রুর অর্থনৈতিক যুদ্ধকেও পরাজয়ের দিকে ঠেলে দিতে চাই।#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।