হরমুজ প্রণালির ধারে-কাছে আসারও সাহস নেই যুক্তরাষ্ট্রের: ইরানের সেনাবাহিনীর মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i163990-হরমুজ_প্রণালির_ধারে_কাছে_আসারও_সাহস_নেই_যুক্তরাষ্ট্রের_ইরানের_সেনাবাহিনীর_মুখপাত্র
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেছেন, ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বাহিনী। হরমুজ প্রণালির কাছে আসার সাহস তাদের নেই।
(last modified 2026-10-17T05:35:17+00:00 )
অক্টোবর ১৭, ২০২৬ ১০:৩৫ Asia/Dhaka
  • আক্রামিনিয়া (বামে)
    আক্রামিনিয়া (বামে)

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেছেন, ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বাহিনী। হরমুজ প্রণালির কাছে আসার সাহস তাদের নেই।

পার্সটুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেছেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া আগের দুটি যুদ্ধের তুলনায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। তিনি জানান, দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধের সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেশি।

তিনি আরও জানান, ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ প্রতিরক্ষা ও বিমানবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসব মহড়ায় আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের নয়া সংস্করণ এবং নতুন যুদ্ধকৌশলের পরীক্ষা ও যাচাই সম্পন্ন করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বাণিজ্যিক জাহাজের মালিকদের হরমুজ প্রণালি অতিক্রমের আগে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে এবং পারস্য উপসাগরের নৌপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আকরামিনিয়া হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতা সৃষ্টি এবং বিশ্ব অর্থনীতির ক্ষতিসাধনের জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও উপস্থিতিকে দায়ী করেন। তিনি বলেন, এই প্রণালিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো যুক্তরাষ্ট্রকে সেখান থেকে বহিষ্কার করা।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে আসার সাহস পাচ্ছে না এবং ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে রয়েছে। তিনি জানান, ইরানের হাতে থাকা সামরিক পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে আগামীতে মার্কিন বাহিনীকে আরও দূরের এলাকায় সরে যেতে হবে।#

পার্সটুডে/এসএ/১৭