ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ ব্যর্থ, উপসাগর থেকে জ্বালানি রপ্তানি অব্যাহত: রয়টার্স
https://parstoday.ir/bn/news/iran-i163996-ইরানের_ওপর_মার্কিন_নৌ_অবরোধ_ব্যর্থ_উপসাগর_থেকে_জ্বালানি_রপ্তানি_অব্যাহত_রয়টার্স
পার্সটুডে- বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নৌ-অবরোধ সত্ত্বেও ইরান পারস্য উপসাগর থেকে তরলীকৃত গ্যাস (এলপিজি) ও জেট জ্বালানি রপ্তানি করতে সক্ষম হয়েছে। জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য থেকে এ বিষয়টি উঠে এসেছে।
(last modified 2026-10-17T08:24:02+00:00 )
অক্টোবর ১৭, ২০২৬ ১৩:৪৯ Asia/Dhaka
  • তেল ট্যাংকার
    তেল ট্যাংকার

পার্সটুডে- বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নৌ-অবরোধ সত্ত্বেও ইরান পারস্য উপসাগর থেকে তরলীকৃত গ্যাস (এলপিজি) ও জেট জ্বালানি রপ্তানি করতে সক্ষম হয়েছে। জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য থেকে এ বিষয়টি উঠে এসেছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান’ (ইউএএনআই) জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ ও স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানের তরলীকৃত গ্যাসবাহী অন্তত আটটি ট্যাংকার ওমান উপসাগর ছেড়ে গেছে।

এ ছাড়া, সামুদ্রিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণকারী সংস্থা সিনম্যাক্সের স্যাটেলাইট চিত্র ও বিশ্লেষণ থেকে জানা গেছে, ইরানের জেট জ্বালানিবাহী আরেকটি ট্যাংকার সেপ্টেম্বরে মিয়ানমারে পৌঁছেছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং জ্বালানির বাজারে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দাবি করছে, ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ ‘অভেদ্য’।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো এই অবরোধ কার্যকর করা হয়। পরে জুন মাসে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকের খসড়া তৈরির পর অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু সেই সমঝোতা ভেঙে পড়ার পর ১৪ জুলাই আবারও অবরোধ আরোপ করা হয়।#

পার্সটুডে/এসএ/১৭