সন্ত্রাসীদের পরাজয় বিলম্বিত করার যড়যন্ত্র করছে মদদদাতারা: শামখানি
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসি\\\'র সচিব আলী শামখানি
ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীদের নিশ্চিত পরাজয় থেকে বাঁচাতে সন্ত্রাসীদের বিদেশী মদদদাতারা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসি'র সচিব আলী শামখানি।
আজ (শুক্রবার) শামখানি বলেন, ইরাক ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীরা পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে সন্ত্রাসীরাদের মদদদাতারা রাজনৈতিক খেলার মাধ্যমে তাদের পরাজয় বিলম্বিত করার চেষ্টা করছে।
মদদ দাতাদের অশুভ পরিকল্পণা প্রকাশ হয়ে যাওয়ার পর সন্ত্রাসীদের পরাজয় ভিন্ন দিকে ধাবিত করতে নতুন নতুন ফন্দি আটছে তারা – এ কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক দেশ এবং জাতিগুলোর উচিত তাদের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকা।
সিরিয়ার আলেপ্পোতে এবং ইরাকের মসুলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করায় ওইসব দেশের সরকারের প্রশংসা করেন তিনি। দায়েশের কথিত স্বঘোষিত নেতা আবু বকর আল বাগদাদির বিরুদ্ধে সন্ত্রাসীরা অবস্থান নেয়ার ফলে গোষ্ঠীটির সদস্যদের মধ্যে বিভেদ এখন চরম আকার ধারণ করেছে বলেও উল্লেখ করেন শামখানি।#
পার্সটুডে/বাবুল আখতার/২১