অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i33668-অত্যাধুনিক_ক্রুজ_ক্ষেপণাস্ত্রের_সফল_পরীক্ষা_চালিয়েছে_ইরান_প্রতিরক্ষামন্ত্রী
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজ বলেছেন ইরানি নৌবাহিনী অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। “নাসির” নামের এই ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ১৯:৫৭ Asia/Dhaka
  • প্রতিরক্ষামন্ত্রী হোসাইন দেহকান
    প্রতিরক্ষামন্ত্রী হোসাইন দেহকান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজ বলেছেন ইরানি নৌবাহিনী অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। “নাসির” নামের এই ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেহকান জানান “বেলায়েত-৯৫” নামের নৌবাহিনীর বৃহৎ মহড়া ইরানের দক্ষিণাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাঞ্চল এবং বাবুল মান্দাব প্রণালীর বিশ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই মহড়া চলছে।

ইরানের নৌবাহিনীর প্রধান হাবিবুল্লা সাইয়্যারি বলেছেন, পানিসীমার নিরাপত্তা রক্ষা, এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা, জলদস্যুসহ সন্ত্রাসবাদ প্রতিহত করা  এবং এ অঞ্চলের দেশগুলোর প্রতি বন্ধুত্ব ও শান্তির বার্তা পৌঁছানো এই মহড়ার উদ্দেশ্য।*

পার্সটুডে/নাসির মাহমুদ/২৭