ইরান এখন ক্ষেপণাস্ত্র রপ্তানি করতে পারবে
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরান বিদেশে ক্ষেপণাস্ত্র রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান। তিনি আজ (মঙ্গলবার) বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্র তৈরিতে এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিজের প্রয়োজন মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবে।
দেহকান আরও বলেন, পাশ্চাত্যের অন্যায় নিষেধাজ্ঞার পরও ইরান বর্তমানে বিশ্বের বড় বড় দেশে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে এবং এখন ক্ষেপণাস্ত্র রপ্তানি করাও সম্ভব। ইরানের সামরিক সরঞ্জামের গুণগত মান ভালো বলেই বিভিন্ন দেশ সেগুলো আমদানি করে বলে তিনি জানান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতেই ইরানের অস্ত্র তৈরি একশ' ভাগ বৃদ্ধি পাবে এবং বর্তমানে স্থলবাহিনীর জন্য প্রয়োজনীয় সব সামরিক সরঞ্জাম দেশেই তৈরি করা সম্ভব।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২