দ্রুত গতির স্পিডবোটগুলো ইরানের প্রতিরোধ ক্ষমতার মূল চাবিকাঠি: সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i37710-দ্রুত_গতির_স্পিডবোটগুলো_ইরানের_প্রতিরোধ_ক্ষমতার_মূল_চাবিকাঠি_সেনাপ্রধান
সমুদ্রে শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্পিডবোটগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১১, ২০১৭ ১৪:২৮ Asia/Dhaka
  • ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

সমুদ্রে শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্পিডবোটগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

ইরানের তৈরি স্পিডবোট বিষয়ক একটি জাতীয় ফোরামে দেয়া বক্তৃতায় আজ (বৃহস্পতিবার) জেনারেল বাকেরি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এসব নৌযান অতি উচ্চ ও ক্ষিপ্র গতিসম্পন্ন, সহজে ব্যবহারযোগ্য এবং উচ্চ রণকৌশলসম্পন্ন যান। শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলা করার লক্ষ্যে স্পিডবোটসহ ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ সরঞ্জামগুলোকে সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে আধুনিকায়ন করার আহ্বান জানান তিনি।  

জেনারেল বাকেরি বলেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রতিরোধকামী নৌবাহিনীর অনন্য ক্ষমতার পাশাপাশি তাদের বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব শত্রুদেরকে হতচকিত এবং বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দেবে।

ইরানের সামরিক বাহিনীর এ কমান্ডার তার বক্তৃতায় ইরানের সুদীর্ঘ সমুদ্র সীমান্তে বিশেষ করে জ্বালানি সমৃদ্ধ পারস্য উপসাগরে তেহরানের কৌশলগত গুরুত্বের দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, বেশিরভাগ শত্রু সমুদ্র পথে হুমকি সৃষ্টি করায় পারস্য উপসাগরীয় সীমান্তে ইরান তার সর্বোচ্চ সামরিক উপস্থিতি বজায় রাখবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১১