সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষককে অস্ত্র দেয়া বন্ধ করুন: আমেরিকাকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i38452-সন্ত্রাসবাদের_প্রধান_পৃষ্ঠপোষককে_অস্ত্র_দেয়া_বন্ধ_করুন_আমেরিকাকে_ইরান
সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবকে অস্ত্র দেয়া বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়ে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ আহ্বান জানালেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২২, ২০১৭ ১৩:৪০ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবকে অস্ত্র দেয়া বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়ে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ আহ্বান জানালেন।

তিনি আজ (সোমবার)বলেন, আমেরিকাকে যুদ্ধকামী, হস্তক্ষেপ, ইরানভীতি ছড়ানো ও সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষকের কাছে বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় অস্ত্র বিক্রির নীতি বাদ দিতে হবে।  

কাসেমি জোর দিয়ে বলেন, মার্কিন রাষ্ট্রনায়কদের শত্রুতামূলক ও আগ্রাসী নীতি এবং স্বৈরশাসকদের বিষয়ে আমেরিকার ভুল হিসাবের কারণে আমরা এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শক্তি বেড়ে যেতে দেখছি।

ট্রাম্প শনিবার প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান এবং সেখানে তিনি শুধুমাত্র অস্ত্র খাতে রিয়াদের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের চুক্তি করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২