শক্তিশালী সম্পর্কের জন্য সব বাধা দূর করব: ইরানকে পাকিস্তান
-
নাসের খান জানজুয়া (বামে) ও মেহেদি হোনারদুস্ত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির জন্য সব ধরনের অস্বস্তিকর বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি হোনারদুস্তের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতির কথা তুল ধরেন পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা নাসের খান জানজুয়া।
তিনি আরো বলেছেন, ইরানের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় পাকিস্তান। বৈঠকে দু দেশের মধ্যকার সম্পর্ক উন্নত করা, নিরাপত্তা ইস্যু এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুপক্ষই নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক বাড়ানোর বিষয়ে সম্মত হয়। এছাড়া, আরো উন্নত ব্যবস্থার মধ্যদিয়ে সীমান্ত ব্যবস্থাপনার উনয়ন ঘটানো হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছন দুই কর্মকর্তা।
সম্প্রতি ইরান-পাকিস্তান সীমান্তে কয়েকবার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এছাড়া, সৌদি জোটে পাকিস্তানের যোগ দেয়ার বিষয়ে নানা বিতর্ক চলছে; এ অবস্থার মধ্যে শুক্রবার এ বৈঠক হলো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩