ইরান ও সৌদির মধ্যে বিরোধ উসকে দিতে কাজ করছেন ট্রাম্প: মার্কিন অধ্যাপক
https://parstoday.ir/bn/news/iran-i39376-ইরান_ও_সৌদির_মধ্যে_বিরোধ_উসকে_দিতে_কাজ_করছেন_ট্রাম্প_মার্কিন_অধ্যাপক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন মুসাভিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও সৌদি আরবের মধ্যে বিরোধ উসকে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইতালিতে কূটনীতি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০৪, ২০১৭ ১১:২৮ Asia/Dhaka
  • হোসেন মুসাভিয়ান
    হোসেন মুসাভিয়ান

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন মুসাভিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও সৌদি আরবের মধ্যে বিরোধ উসকে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইতালিতে কূটনীতি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেছেন।

হোসেন মুসাভিয়ান আরও বলেছেন, ইরান ও সৌদি আরবকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দেযার পরিকল্পনা গ্রহণ করেছে ওয়াশিংটন। এর মাধ্যমে ট্রাম্প পরমাণু সমঝোতা চুক্তির বাস্তবায়ন থেকেও বিরত থাকতে চান। 

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল, সৌদি আরব ও আমেরিকার সমন্বিত তৎপরতার পরিণতি হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এর প্রভাব গোটা বিশ্বের ওপর পড়তে পারে। এর ফলে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ আরও বাড়বে। 

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরও বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে মডেল হিসেবে ধরে নিয়ে মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মুক্ত করার বিষয়ে একটি সমঝোতা হতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্য সংকটের ইতি ঘটবে।

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪