তেহরানে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল দায়েশ
https://parstoday.ir/bn/news/iran-i39580-তেহরানে_সন্ত্রাসী_হামলার_দায়_স্বীকার_করল_দায়েশ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবন ও ইমাম খোমেনী (রহ)'র মাজারে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল। ওই গোষ্ঠীর মুখপত্র 'আমাক'-এর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৭, ২০১৭ ১১:৫৪ Asia/Dhaka
  • তেহরানে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল দায়েশ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবন ও ইমাম খোমেনী (রহ)'র মাজারে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল। ওই গোষ্ঠীর মুখপত্র 'আমাক'-এর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

অস্ত্রধারী সন্ত্রাসীরা আজ (সকালে) দশর্ণাথীর বেশে সংসদ ভবনে প্রবেশ করে। এ সময় সেখানকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এর ফলে বেশ কয়েক জন হতাহত হয়েছে। 

ইরানের পার্লামেন্ট ভবনে দায়েশ সন্ত্রাসী

এছাড়া, তেহরানের দক্ষিণে অবস্থিত ইমাম খোমেনী (রহ.)'র মাজারে চার সন্ত্রাসী একযোগে হামলা চালায়। এর ফলে মাজারের একজন সেবক শহীদ ও চারজন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে একজন সন্ত্রাসী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এবং ঘটনাস্থলেই মারা যায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অপর একজন সন্ত্রাসী। এছাড়া একজন নারী সন্ত্রাসীকে আহত অবস্থায় আটক করা হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তেহরান শহরে সন্ত্রাসীরা কয়েকটি দলে ভাগ হয়ে হামলার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে হামলার পরিকল্পনাকারী একটি টিমের সদস্যদেরকে আটক করা হয়েছে। সংসদ ভবন ও মাজার এলাকার নিরাপত্তা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তেহরান প্রদেশের গভর্নর হোসেন হাশেমি জানিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭