তেহরানে হামলার দায় সৌদি আরবকে নিতে হবে: আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i39974-তেহরানে_হামলার_দায়_সৌদি_আরবকে_নিতে_হবে_আব্দুল্লাহিয়ান
সৌদি উপ যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা ঢুকিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন। কাজেই ইরানের রাজধানী তেহরানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার দায় রিয়াদকে নিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০১৭ ০০:২৩ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

সৌদি উপ যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা ঢুকিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন। কাজেই ইরানের রাজধানী তেহরানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার দায় রিয়াদকে নিতে হবে।

এ মন্তব্য করেছেন ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটন ও রিয়াদ যৌথভাবে ইরানে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছে।  

আব্দুল্লাহিয়ান বলেন, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরের সময় সৌদি কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের কথোপকথন সম্পর্কে যে খবর তেহরানের কাছে রয়েছে তাতে দেখা যাচ্ছে, আমেরিকায় অবস্থানরত কিছু উগ্র ব্যক্তি তেহরানে বুধবার চালানো সন্ত্রাসী হামলাগুলোতে জড়িত থাকতে পারে।

গত বুধবার তেহরানে ইরানের সংসদ ভবন ও ইমাম খোমেনী (রহ.)’র মাজারে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হামলায় ১৭ ব্যক্তি শহীদ ও ৫২ জন আহত হন।

আমির আব্দুল্লাহিয়ান এ সম্পর্কে আরো বলেন, ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মোনাফেকিন ১৯৮০’র দশকে ১৭,০০০ ইরানি নাগরিককে হত্যা করেছে। কাজেই প্রমাণিত হচ্ছে, দায়েশের সঙ্গে মোনাফেনিক গোষ্ঠীর কোনো পার্থক্য নেই। দু’টি গোষ্ঠীই ইসলাম, ইসলামি বিপ্লব ও ইরানকে টার্গেট করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২