সন্ত্রাসী হামলার জবাবের ক্ষুদ্র অংশ হলো ক্ষেপণাস্ত্র হামলা: দেহকান
https://parstoday.ir/bn/news/iran-i40562-সন্ত্রাসী_হামলার_জবাবের_ক্ষুদ্র_অংশ_হলো_ক্ষেপণাস্ত্র_হামলা_দেহকান
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ইরানের ভূমিতে নির্বিচারে সন্ত্রাসী হামলার জবাবের ক্ষুদ্র অংশ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান। আজ(মঙ্গলবার) এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৭ ১৪:১৭ Asia/Dhaka
  • সন্ত্রাসী হামলার জবাবের ক্ষুদ্র অংশ হলো ক্ষেপণাস্ত্র হামলা: দেহকান

সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ইরানের ভূমিতে নির্বিচারে সন্ত্রাসী হামলার জবাবের ক্ষুদ্র অংশ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান। আজ(মঙ্গলবার) এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা ডকট্রিন সক্রিয় এবং কার্যকর প্রতিরক্ষার ওপর নির্ভর করছে। এ ছাড়া, আঞ্চলিক বা বাইরের সম্ভাব্য হুমকির প্রতি কঠোর জবাব দেয়াও এ নীতির অংশ বলে জানান তিনি।

সিরিয়ায় দায়েশ অবস্থানের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলার দুদিনের মাধায় এ বক্তব্য দিলেন তিনি। তেহরানে জোড়া সন্ত্রাসী হামলার জবাবে দেইর আজ-জোরে এ হামলা চালানো হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২০