ইরাকে গ্যাস সরবরাহ শুরু করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i40688-ইরাকে_গ্যাস_সরবরাহ_শুরু_করেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে প্রতিবেশী ইরাকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গতকাল (বুধবার) সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ শুরু হয় বলে জানিয়েছেন ইরানের উপ তেলমন্ত্রী আমির হোসেইন জামানিনিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৭ ১৩:৩৬ Asia/Dhaka
  • ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ শুরু
    ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে প্রতিবেশী ইরাকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গতকাল (বুধবার) সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ শুরু হয় বলে জানিয়েছেন ইরানের উপ তেলমন্ত্রী আমির হোসেইন জামানিনিয়া।

প্রাথমিক পর্যায়ে ইরান থেকে প্রতিদিন ইরাকে ৭০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি। পরে তা সাড়ে তিন কোটি ঘনমিটারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এরইমধ্যে ইরান গ্যাস সরবরাহের বিষয়ে দুটি চুক্তি করেছে। এর আওতায় রাজধানী বাগদাদে ও দক্ষিণাঞ্চলীয় শহর বসরাতে গ্যাস পাঠাবে তেহরান। এ পদক্ষেপের মধ্যদিয়ে সুস্পষ্ট হলো যে, ইরান ও ইরাকের মধ্যে দিন দিন অর্থনৈতিকসহ সব ধরনের সম্পর্ক বেড়েই চলেছে।

ইরাকের নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে ইরান থেকে গ্যাস সরবরাহ কয়েকবার স্থগিত করা হয়েছিল।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২