‘নিরাপত্তার নিশ্চয়তা না দিলে হজে লোক পাঠাবে না ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i41838-নিরাপত্তার_নিশ্চয়তা_না_দিলে_হজে_লোক_পাঠাবে_না_ইরান’
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পবিত্র হজ পালনের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে নিরাপত্তার পরিপূর্ণ নিশ্চয়তা না দিলে হজযাত্রী পাঠাবে না তেহরান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১০, ২০১৭ ০৮:২১ Asia/Dhaka
  • ২০১৫ সালের হজের সময়কার মিনার ময়দানের ট্রাজেডি
    ২০১৫ সালের হজের সময়কার মিনার ময়দানের ট্রাজেডি

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পবিত্র হজ পালনের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে নিরাপত্তার পরিপূর্ণ নিশ্চয়তা না দিলে হজযাত্রী পাঠাবে না তেহরান।

ইরানের জাতীয় সংসদের ‘অনুচ্ছেদ-৯০’ কমিশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ রেজা আমির হাসানখনি এ প্রসঙ্গে বলেছেন, আসন্ন হজ উপলক্ষে ইরানের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সৌদি সরকারের পক্ষ থেকে ‘প্রয়োজনীয় আইনগত নিশ্চয়তা’ পেলেই হজযাত্রী পাঠানো শুরু করা হবে।

গতকাল (রোববার) ইরানের হজ ও জিয়ারত বিষয়ক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর হাসানখনি এসব কথা বলেন। বৈঠকে হজ সংস্থার কর্মকর্তারা তাকে আসন্ন হজের সর্বশেষ প্রস্তুতি ও সৌদি সরকারের পক্ষ থেকে নেয়া উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। হাসানখনি বলেন, যদিও হজের সব প্রস্তুতি নেয়া হয়েছে তবে সৌদি সরকারের পক্ষ থেকে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আলোচনা চলবে।

২০১৫ সালের হজের সময় মিনার ময়দানে কৃত্রিম জটিলতা তৈরির পর কয়েক হাজার হাজি নিহত হন। এর মধ্যে শুধু ইসলামি প্রজাতন্ত্র ইরানেরই ছিল ৪৬০ জন হাজি। এ ঘটনার পর থেকে সৌদি সরকারের অব্যবস্থাপনা ও ইরানি হাজিদের নিরাপত্তা দেয়ার বিষয়ে ব্যর্থতার কারণে হজে লোক পাঠানো বন্ধ রেখেছে ইরান।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০