‘ইরানের সঙ্গে যুদ্ধে গেলে সামরিক দিক থেকে আমেরিকা পর্যুদস্ত হবে’
https://parstoday.ir/bn/news/iran-i43252-ইরানের_সঙ্গে_যুদ্ধে_গেলে_সামরিক_দিক_থেকে_আমেরিকা_পর্যুদস্ত_হবে’
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আমেরিকা অনেকবার স্বীকার করেছে যে ইরানের সঙ্গে মুখোমুখি হতে যেয়ে তাদেরকে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক শক্তির মোকাবেলা করতে হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ০৭:৫৮ Asia/Dhaka
  • ‘ইরানের সঙ্গে যুদ্ধে গেলে সামরিক দিক থেকে আমেরিকা পর্যুদস্ত হবে’

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আমেরিকা অনেকবার স্বীকার করেছে যে ইরানের সঙ্গে মুখোমুখি হতে যেয়ে তাদেরকে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক শক্তির মোকাবেলা করতে হয়েছে।

জাহেদানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বলদর্পী শক্তি বিশেষ করে আমেরিকা কখনোই ইরানকে আঘাত করার কোনো সুযোগ পেলে তা হাতছাড়া করবে না।

তিনি আরো বলেন, অবশ্য মার্কিন সামরিক কর্মকর্তারা আরো স্বীকার করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধে গেলে আমেরিকাকে সামরিক দিক থেকে শোচনীয়ভাবে পর্যুদস্ত হবে।

আমেরিকার এমন স্বীকারোক্তির সত্ত্বেও প্রতিবেশী একটি দেশের অনভিজ্ঞ যুবরাজ ইরানের ভূমিতে নিরাপত্তাহীনতা ঠেলে দেয়ার কথা বলছে বলে জানান তিনি।

ইসলামী বিপ্লবকে নতজানু করার জন্য শত্রুরা যা খুশি তাই করতে পারে তবে এতে কোনো ফলই হবে না বলে ঘোষণা করেন তিনি।#  

পার্সটুডে/মূসা রেজা/১