পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইরানি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i43314-পাকিস্তানের_নতুন_প্রধানমন্ত্রীকে_অভিনন্দন_জানালেন_ইরানি_রাষ্ট্রদূত
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত। গতকাল (মঙ্গলবার) পাক প্রেসিডেন্টের সরকারি বাসভবনে আব্বাসি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০২, ২০১৭ ০৮:৪১ Asia/Dhaka
  • শাহীদ খাকান আব্বাসির সঙ্গে ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত (বামে)
    শাহীদ খাকান আব্বাসির সঙ্গে ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত (বামে)

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত। গতকাল (মঙ্গলবার) পাক প্রেসিডেন্টের সরকারি বাসভবনে আব্বাসি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদ, পাকিস্তানের রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং দেশটির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত আশা করেন, প্রধানমন্ত্রী হিসেবে আব্বাসির দায়িত্বপালনের সময় পাকিস্তান আরো উন্নতি পথে এগিয়ে যাবে। এছাড়া, ইরান ও পাকিস্তানের মধ্যে আরো ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন রাষ্ট্রদূত হোনারদুস্ত।

আব্বাসিকে শপথ পড়ান পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইন। তার আগে গতকালই আব্বাসি পাকিস্তানের সংসদে ভোটাভুটির মাধ্যমে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি পান ২২১ ভোট; তার প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির' প্রার্থী কামার নাভিদ পেয়েছেন মাত্র ৪৭ ভোট।  এছাড়া, ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টি সমর্থিত প্রার্থী শেখ রশীদ ৩৩ ও জামায়াতে ইসলামির প্রার্থী তারিকুল্লাহ পেয়েছেন মাত্র ৪টি ভোট।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২