২৭ দায়েশ সন্ত্রাসীকে আটক করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i43692-২৭_দায়েশ_সন্ত্রাসীকে_আটক_করল_ইরান
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ২৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৭ ০১:২০ Asia/Dhaka
  • ২৭ দায়েশ সন্ত্রাসীকে আটক করল ইরান

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ২৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দায়েশের সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সদস্যরা ইরানের গভীর অভ্যন্তরের শহরগুলোর পাশাপাশি  ইরানের ধর্মীয় নগরীগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের নিরাপত্তা বাহিনী তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

আটক দায়েশ জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীরা সড়কপথে আসবাবপত্র ভর্তি ট্রাকে করে ইরানে যুদ্ধাস্ত্র প্রবেশ করাতে চেয়েছিল। এই কাজে জড়িত ১৭ জনকে সীমান্তের ওপার থেকে এবং বাকি ১০ জনকে ইরানের ভেতর থেকে আটক করা হয়।

তবে ইরানের কোন সীমান্ত থেকে এসব সন্ত্রাসীকে আটক করা হয়েছে বিবৃতিতে তা জানানো হয়নি।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়, জঙ্গিদের পরিকল্পনা ছিল একরম যে, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন সরাসরি হামলায় অংশ নেবে এবং বাকিরা পরিস্থিতির ওপর নজর রাখবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮