ইরানি হাতেবোনা গালিচার সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i44380-ইরানি_হাতেবোনা_গালিচার_সবচেয়ে_বড়_ক্রেতা_আমেরিকা
ইরানি গালিচার সবচেয়ে বড় ক্রেতার পরিণত হয়েছে আমেরিকা এবং গত বছর দেশটি ১৯ কোটি ৬০ ডলারের ইরানি গালিচা আমদানি করেছে। এ তথ্য দিয়েছেন ইরানের জাতীয় গালিচা কেন্দ্রের প্রধান হামিদ কারগার।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৮, ২০১৭ ১০:৫৯ Asia/Dhaka
  • ইরানি হাতেবোনা গালিচার সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা

ইরানি গালিচার সবচেয়ে বড় ক্রেতার পরিণত হয়েছে আমেরিকা এবং গত বছর দেশটি ১৯ কোটি ৬০ ডলারের ইরানি গালিচা আমদানি করেছে। এ তথ্য দিয়েছেন ইরানের জাতীয় গালিচা কেন্দ্রের প্রধান হামিদ কারগার।

আমেরিকায় দীর্ঘকাল ধরেই সমাদৃত হয়ে আসছে ইরানি হাতেবোনা গালিচা। কিন্তু ২০১০ সালে আরোপিত নিষেধাজ্ঞার জেরে আমেরিকার বাজারে ইরানি গালিচা জৌলুস হারাতে বাধ্য হয়েছিল। সে সময়ে বাজারে ঢোকে পাকিস্তান, ভারত, তুরস্ক এবং চীনের তুলনামূলক সস্তা গালিচা।

অতীতে বিশ্ব বাজারে চীন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও বর্তমানে ইরানের গালিচা আমদানি করছে দেশটি; এ ছাড়া ইরানি গালিচার সর্ববৃহৎ আমদানিকারী দেশে পরিণত হয়েছে আমেরিকা। এ কথা জানান কারগার। তেহরানে গালিচা মেলা শুরুর আগে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ইরানি হাতেবোনা গালিচার ২৩তম মেলায় এই প্রথমবারের মতো অংশ নেবেন মার্কিন ১৪ ব্যবসায়ী। সপ্তাহব্যাপী এ মেলা চলতি মাসের ২৩ তারিখে শুরু হবে। গালিচা ছাড়াও ইরানি ক্যাভিয়ার, পেস্তা এবং জাফরানের ব্যাপক চাহিদা রয়েছে আমেরিকায়।#

পার্সটুডে/মূসা রেজা/১৮