সিরিয়ার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা মেরামতের জন্য তেহরান-দামেস্ক চুক্তি
https://parstoday.ir/bn/news/iran-i45749-সিরিয়ার_বিদ্যুৎ_বিতরণ_ব্যবস্থা_মেরামতের_জন্য_তেহরান_দামেস্ক_চুক্তি
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা মেরামতের জন্য তেহরান-দামেস্ক একটি চুক্তি করেছে। এর চুক্তির আওতায় লাতাকিয়া প্রদেশের আলেপ্পো নগরী এবং দেইর আয-যোরের বিদ্যুৎ ব্যবস্থা মেরামত করবে ইরান। চুক্তির মূল্য কয়েকশ’ কোটি ইউরো বলে জানানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৮:৪৭ Asia/Dhaka
  • বিদ্যুৎমন্ত্রী মোহাম্মদ জুহাইর খারবোতিলির নেতৃত্বাধীন সিরিয়ার প্রতিনিধিদল (বামে)
    বিদ্যুৎমন্ত্রী মোহাম্মদ জুহাইর খারবোতিলির নেতৃত্বাধীন সিরিয়ার প্রতিনিধিদল (বামে)

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা মেরামতের জন্য তেহরান-দামেস্ক একটি চুক্তি করেছে। এর চুক্তির আওতায় লাতাকিয়া প্রদেশের আলেপ্পো নগরী এবং দেইর আয-যোরের বিদ্যুৎ ব্যবস্থা মেরামত করবে ইরান। চুক্তির মূল্য কয়েকশ’ কোটি ইউরো বলে জানানো হয়েছে।

সিরিয়ার বিদ্যুৎমন্ত্রী মোহাম্মদ জুহাইর খারবোতিলি এ চুক্তি সই করার জন্য তেহরান সফর করছেন। চুক্তি সই অনুষ্ঠানে ইরানের ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী সাত্তার মাহমুদি বলেন, সিরিয়া থেকে সুসংবাদ আসছে এবং সন্ত্রাসীরা পরাজিত ও পুরোপুরি নির্মূল হচ্ছে। এতে ইরান খুবই খুশি।  

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ছয় বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে সিরিয়ার অবকাঠামো প্রায় ধরে পড়েছে। এ খাতে পুননির্মাণের জন্য বন্ধু দেশের সহায়তার জন্য তেহরান সফর করছেন সিরিয়ার বিদ্যুৎমন্ত্রী।

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে সিরিয় বাহিনীর ধারাবাহিক বিজয়ের মুখে দেশটিতে পুনর্গঠনের তৎপরতা শুরু হয়েছে।#  

পার্সটুডে/মূসা রেজা/১৩