ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i45879-ইরানের_বিরুদ্ধে_নতুন_করে_নিষেধাজ্ঞা_চাপাল_আমেরিকা
ইরানের ১১ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার বা মার্কিন ব্যাংকগুলোর বিরুদ্ধে সাইবার হামলার কথিত অভিযোগে এ নিষেধাজ্ঞা চাপান হয়। অবশ্য পরমাণু সংক্রান্ত যে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল তা অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ০৬:১৪ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা

ইরানের ১১ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার বা মার্কিন ব্যাংকগুলোর বিরুদ্ধে সাইবার হামলার কথিত অভিযোগে এ নিষেধাজ্ঞা চাপান হয়। অবশ্য পরমাণু সংক্রান্ত যে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল তা অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন এক বিবৃতিতে বলেন,  আমেরিকা কঠোর ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবে। আইআরজিসির আল কুদস বাহিনীর প্রতি সমর্থন, সিরিয়ায় চলমান সহিংসতায় অংশ গ্রহণ এবং মার্কিন অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে দেয়ার জন্য সাইবার হামলার অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপের দাবি বিবৃতিতে করা হয়।

একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, দুইটি বিমান পরিবহন সংস্থা এবং একটি আইটি কোম্পানির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রধান প্রধান ব্যাংক এবং স্টক এক্সচেঞ্জসহ অন্তত নয় মার্কিন আর্থিক সংস্থার বিরুদ্ধে  সাইবার হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে আইটি কোম্পানির বিরুদ্ধে। ২০১১ এবং ২০১২ সালে পর্যন্ত এ সব সাইবার হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫