ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপও ব্যর্থ হবে: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক হুমকির প্রসঙ্গে বলেছেন, তাদের এই পদক্ষেপও ব্যর্থ হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিষ্ঠাতা ও ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করার অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে অংশ নেওয়ার সময় আরাকচি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ নিয়ে কথা বলেন । তিনি বলেন, “আমরা কখনো অবরোধ বা হুমকিকে ভয় পাইনি।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নেওয়া সব পদক্ষেপ—অর্থনৈতিক অবরোধ হোক কিংবা সামরিক পদক্ষেপ—ব্যর্থ হয়েছে। তাদের এই পদক্ষেপও ব্যর্থ হবে। অন্য এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, “মহান ইরানি জাতির বিরুদ্ধে তারা আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তাই বারবার পুরোনো পরিকল্পনাগুলোই সামনে নিয়ে আসছে।” তিনি আরও বলেন, “তাদের বুঝতে হবে, ইরানের জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা এবং ন্যায় ও মর্যাদার ভিত্তিতে একটি সমাধান খোঁজা ছাড়া আর কোনো পথ নেই।”#
পার্সটুডে/এমবিএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন