'মহররম' নামের দু'দিনের মহড়ায় নামছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i46337-'মহররম'_নামের_দু'দিনের_মহড়ায়_নামছে_ইরানের_ইসলামী_বিপ্লবী_গার্ড_বাহিনী
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থলবাহিনী মহররম নামের দুই দিনের সামরিক ও প্রতিরক্ষা মহড়া শুরু করবে। ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় ইরানের হামজা সায়েইদুশ শোহাদা ঘাঁটিতে শুরু হবে বলে জানিয়েছেন আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৭ ১৫:৫৮ Asia/Dhaka
  •  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থলবাহিনী মহররম নামের দুই দিনের সামরিক ও প্রতিরক্ষা মহড়া শুরু করবে। ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় ইরানের হামজা সায়েইদুশ শোহাদা ঘাঁটিতে শুরু হবে বলে জানিয়েছেন আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর।

তেহরানে ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ ঘোষণা দেন তিনি। দুই দিনের মহড়ায় সাঁজোয়া বহর, ছত্রী সেনা, গোলন্দাজ ও ড্রোন ইউনিট অংশ নেবে। মহড়ায় ইরানের সীমান্ত রক্ষায় আইআরজিসির স্থলবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা হবে।

তেহরানে ইমাম খোমেনী(র) মাজারের কাছে অনুষ্ঠিত আজকের কুচকাওয়াজে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দুই হাজার কিলোমিটার পাল্লার 'খুররমশহর' নামের ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারহেড বা বোমা বহন করতে পারে।#

পার্সটুডে/মূসা রেজা/২২