পারস্য উপসাগর থেকে বিদেশি নৌযান আটক করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i46419-পারস্য_উপসাগর_থেকে_বিদেশি_নৌযান_আটক_করেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পানিসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি বিদেশী মাছ ধরার নৌকা আটক করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপের উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার কর্নেল রহীম জাহানবাখ্‌শ এ খবর নিশ্চিত করেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৯:৫১ Asia/Dhaka
  • আটক নৌযানে বিলুপ্তপ্রায় প্রজাতির হাঙর
    আটক নৌযানে বিলুপ্তপ্রায় প্রজাতির হাঙর

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পানিসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি বিদেশী মাছ ধরার নৌকা আটক করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপের উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার কর্নেল রহীম জাহানবাখ্‌শ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি আজ (শনিবার) জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি আরব দেশ এ নৌযানের মালিক এবং নৌযান থেকে সাত ক্রুকে আটক করা হয়েছে। কর্নেল জাহাজনবাখ্‌শ জানান, নৌযানের ক্রুরা পারস্য উপসাগরে দুর্লভ ও বিলুপ্তপ্রায় প্রজাতির হাঙর শিকার করছিল।

ইরানের এ কর্মকর্তা জানান, কিশ সমুদ্র প্রতিরক্ষা বিভাগের সেনারা চলতি ফারসি বছরের ছয় মাসে অবৈধভাবে ইরানের পানিসীমায় প্রবেশের দায়ে সাতটি নৌযান এবং ৫০ জন ক্রু সদস্যকে আটক করেছে। এছাড়া, আটক মাছ ধরার ট্রলার থেকে অন্তত চার টন মাছ জব্দ করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩